২৭ নভেম্বর ২০২০ - ১৪:২২
ইরানকে ভয় পান বিন সালমান : ইসরাইলি দৈনিক

ইসরাইলি দৈনিক হাআরেটস লিখেছে, জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইরান ও সৌদি জনগণের প্রতিক্রিয়াকে ভয় পান সৌদি যুবরাজ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জায়নবাদী দৈনিকটি লিখেছে, বিন সালমান নিজেই ইসরাইলের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর এবং তার সাথে সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু’র গোপনে সৌদি সফর এবং সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সাথে তার সাক্ষাতের সংবাদ প্রকাশিত হওয়ার পর ‘দৈনিক হায়োম’ ঐ সাক্ষাতের নতুন তথ্য দিল।

ইসরাইলি ঐ দৈনিক এক সৌদি সূত্রের মাধ্যমে জানিয়েছে যে, মুহাম্মাদ বিন সালমান স্বেচ্ছায় নেতানিয়াহুর সাথে তার সাক্ষাতের সংবাদ প্রকাশ করেছেন যাতে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে তা যাচাই করতে পারেন।

এদিকে জায়নবাদী ধনকূব ও মুহাম্মাদ বিন সালমানের ঘনিষ্ট বন্ধু ‘হাইম সাবানে’র উদ্ধৃতি দিয়ে দৈনিক হাআরেটস লিখেছে, ক্রাউন প্রিন্স সাবান’কে বলেছেন, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইরান ও সৌদি জনগণের প্রতিক্রিয়াকে ভয় পান তিনি।

গত সোমবার জায়নবাদী গণমাধ্যম ইসরাইলি প্রধানমন্ত্রী তার গোপনে সৌদি সফরে মুহাম্মাদ বিন সালমানদের সাথে সাক্ষাতের তথ্য প্রকাশ করে। এ সংবাদ প্রকাশিত হওয়ার পর, জনৈক সৌদি সূত্র ওয়ালস্ট্রীটকে দেয়া সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঐ সাক্ষাতে বেনিয়ামিন নেতানিয়াহু ও মুহাম্মাদ বিন সালমান ইরানসহ বিভিন্ন ইস্যু এবং রিয়াদ ও তেলআবিবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মতবিনিময় করেছেন।#176

(আল-মায়াদিন)